ads

শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এমপি প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে: ডিএমপি কমিশনার

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী। ১৩ ডিসেম্বর শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

এ সময় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনা উল্লেখ করে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে জানতে চাওয়া হলে ডিএমপি কমিশনার বলেন, ‘প্রার্থীদের নিরাপত্তায় আমরা ব্যবস্থা নিচ্ছি।’

ওসমান হাদির ওপর হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে শেখ মো. সাজ্জাদ আলী বলেন, ‘আমরা প্রাইম টার্গেটকে (মূল সন্দেহভাজন) খুঁজছি। ঘটনাটির পর এখনো ২৪ ঘণ্টা পার হয়নি। আশা করছি, আমরা এটা শনাক্ত করতে পারব।’

Shamol Bangla Ads

হামলার ঘটনার সঙ্গে কতজন জড়িত বা কোনো চক্র আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনই সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। পুলিশ মূল অভিযুক্তকে খুঁজছে।’

শনাক্ত হওয়া সন্দেহভাজনের নাম জানতে চাইলে তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশে অপারগতা জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘নাম এখনই বলা যাচ্ছে না। আমরা তাকে খুঁজছি। এ বিষয়ে জনগণের সহযোগিতাও চেয়েছি। আশা করছি দ্রুতই আমরা অপরাধীদের শনাক্ত করে ফেলব।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!