ads

বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা শুক্রবার

২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর শুক্রবার দেশের ১৭টি কেন্দ্রে ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এবার ময়মনসিংহ বিভাগের চার জেলায় মোট পরীক্ষার্থী ৮ হাজার ২২৮ জন। উক্ত ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে গ্রহণে ময়মনসিংহ বিভাগে সার্বিক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে ১০ ডিসেম্বর বুধবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। এছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা. নাজমুল আলম খান, ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা, পরীক্ষার তিন কেন্দ্রপ্রধান (আনন্দমোহন কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ), র‍্যাব, পিডিবিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

ময়মনসিংহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. মোঃ মতিউর রহমান জানান, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এবারের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার সময় শুক্রবার সকাল ১০:০০টা থেকে ১১:১৫টা পর্যন্ত অর্থাৎ ১ ঘন্টা ১৫ মিনিট। সারাদেশে মোট ১ লাখ ২২ হাজার ৬৩২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তন্মধ্যে ময়মনসিংহে ৮ হাজার ২২৮ জন। ময়মনসিংহে তিন কেন্দ্রে মোট ১২৪টি কক্ষে পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার দিন কোচিং সেন্টার এবং ফটোস্ট্যাট দোকানগুলো বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। পরীক্ষাকে কেন্দ্র করে কোনো যানজট, বিশৃঙ্খলা বা মব যাতে সৃষ্টি না হয় সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়। এছাড়াও ট্রাফিক নিয়ন্ত্রণ, সোস্যাল মিডিয়ায় গুজব প্রতিরোধ, প্রশ্নফাঁস রোধে সর্বদা তৎপর থাকতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়।

সভাপতি বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী বলেন, রাস্তায় কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, ব্যাটারিচালিত অটোরিকশা যাতে নিয়ন্ত্রণে থাকে এবং পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারে সকলের সর্বাত্মক সহযোগিতা একান্তভাবে কাম্য।

Shamol Bangla Ads

এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষা খুবই সেনসিটিভ। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে এ পরীক্ষা গ্রহণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads