ads

রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এনসিপিসহ তিন দলের নতুন রাজনৈতিক মঞ্চ ‘গণতান্ত্রিক সংস্কার জোট’

খবর টি পড়েছেন : ৫৪৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি রাজনৈতিক দল নতুন জোট ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠনের ঘোষণা দিয়েছে। জোটে এনসিপির পাশাপাশি রয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টি। ৭ ডিসেম্বর রবিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি বলেন, দেশের রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক অধিকার রক্ষায় এই নতুন মঞ্চ কাজ করবে।

Shamol Bangla Ads

জোট ঘোষণা করে নাহিদ ইসলাম বলেন, “২৪ সালের অভ্যুত্থানের পর দেড় বছরে আমরা বহু হতাশার মুখোমুখি হয়েছি। ঐকমত্য কমিশনে প্রতক্ষ্য ও পরোক্ষভাবে নানা শক্তি সংস্কারের বিরোধিতা করেছে, বাধা দিয়েছে। তাই সংস্কারের পক্ষে আমরা তিন দল আজ ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্য প্রক্রিয়া চলমান থাকবে।”

তিনি জানান, এই জোট কেবল নির্বাচনী নয়—এটি একটি রাজনৈতিক জোটও। তিনি বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব। আরও বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আগামী নির্বাচনে আমরা একসঙ্গে, এক মার্কায় লড়ব।” তিনি সতর্ক করে বলেন, “কেউ যদি মনে করে গায়ের জোরে বা ধর্মের দোহাই দিয়ে নির্বাচনে জিতবে—তারা সফল হবে না।”

Shamol Bangla Ads

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেন, “অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা অপূর্ণ রয়ে গেছে। তরুণদের আশা ব্যর্থ হয়েছে। নতুনদের অনেক কর্মকাণ্ড সমালোচিত হয়েছে। এ অবস্থায় আমরা নতুন পথচলা শুরু করতে তিন দল একত্র হয়েছি।”

তিনি আরও বলেন, “পুরনো রাজনীতি দিয়ে ফ্যাসিবাদের পতন সম্ভব হয়নি। নতুনরা চ্যালেঞ্জ করেছিল বলেই ফ্যাসিবাদের পতন হয়েছে।”

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বলেন, “আমরা তিন দল নিয়ে যাত্রা শুরু করলেও মনে করি না, শুধু এই তিন দলই পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করে। সংস্কারের স্বপ্ন কতটা বাস্তবায়িত হবে, তার ওপরই নির্ভর করছে চব্বিশের অভ্যুত্থানের সাফল্য টিকবে কি না।”

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্বাচন-গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি পরবর্তী সংবাদ একটি দল একাত্তরে লাখ লাখ মানুষকে হত্যা করে…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads