ads

বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচনে ভুয়া সাংবাদিক শনাক্তে থাকছে কিউআর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভুয়া সাংবাদিক শনাক্তে কিউআর কোড ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ‘ভুয়া সাংবাদিকরা যেন কোথাও কার্ড নিয়ে যেতে না পারে তাই আমরা কিউআর কোড ব্যবস্থা রাখছি। দেশের নির্বাচন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটাকে আমরা পুনরায় মেরামতের চেষ্টা করছি।’ ৩ ডিসেম্বর বুধবার আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আগামীতে কেমন দেশ ও গণতান্ত্রিক পথযাত্রা দেখতে চাই তার একটা টোন সেটিং হতে যাচ্ছে সামনের নির্বাচন। দেশের নির্বাচন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটাকে আমরা পুনরায় মেরামতের চেষ্টা করছি। তবে এই কাজ এককভাবে কমিশনের পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়। জাতির স্বার্থে ভাল নির্বাচন হতেই হবে। সেক্ষেত্রে সবাইকে নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি একজন ভোটার গড়ে ৩ মিনিট ৫২ সেকেন্ড সময় নেবেন। ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানোর উপায় নেই। আগামী রোববার (৭ ডিসেম্বর) কমিশন বৈঠকে নির্ধারণ হবে।’

Shamol Bangla Ads

ইটিআই মহাপরিচালক মোহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় ইসি সচিব আখতার আহমেদ বক্তব্য রাখেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!