ads

বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৫ ৬:২২ অপরাহ্ণ

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৬৭ জন রোগী হাসপাতলে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।২৭ নভেম্বর বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া সাতজনের মধ্যে তিনজন পুরুষ ও সাতজন নারী।

Shamol Bangla Ads

প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশালে ৬৯ জন, চট্টগ্রামে ৮৬ জন, ঢাকা বিভাগে ৯২ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৬ জন, খুলনায় ৪১ জন, ময়মনসিংহে ৩৭ জন, রাজশাহীতে ২৫ জন, রংপুরে ২ জন এবং সিলেট বিভাগে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯২ হাজার ৭৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!