ads

সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসি ম্যাজিকে এমএলএস কাপের ফাইনালে মায়ামি

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৫ ২:১০ অপরাহ্ণ

লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে ভর করে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপের ফাইনালে জায়গা করে নিল ইন্টার মায়ামি। কনফারেন্স ফাইনালে এফসি সিনসিনাতিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা নির্ধারণী মঞ্চে পা রাখল টাটা মার্টিনোর শিষ্যরা। সবকটি গোলের সঙ্গে জড়িয়ে আছে ৩৮ বছর বয়সী মেসির নাম। একটি করেছেন নিজে, বাকি ৩টিতে করেছেন সহায়তা। সেই ৩ গোলের ২টি করেছেন তাদেও আলেন্দে, অন্যটি মাতেও সিলভেত্তির।

Shamol Bangla Ads

ওহাইওুর টিকিউএল স্টেডিয়ামে ম্যাচের ১৯ মিনিটেই দলকে এগিয়ে দেন মেসি। দুর্দান্ত এক হেডে মায়ামির গোলের খাতা খোলেন তিনি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।

দ্বিতীয়ার্ধেও চলে মেসি-শো। তবে এবার গোলদাতা নয়, ‘প্লে-মেকার’ হিসেবে মাতালেন তিনি। মাতেও সিলভেত্তি এবং তাদেও আলেন্দের (জোড়া গোল) তিনটি গোলেই প্রত্যক্ষ অ্যাসিস্ট ছিল মেসির। প্লে-অফ পর্বে এখন পর্যন্ত গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মেসির অবদান ১২টি।

Shamol Bangla Ads

ইন্টার মায়ামির জন্য এই ফাইনাল এক স্বপ্নের মতো। মেসি আসার আগের দুই মৌসুমে প্লে-অফে ওঠাই ছিল দলটির জন্য কঠিন। গত মৌসুমে প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া দলটি ২০২৩ সালে প্লে-অফেও উঠতে পারেনি। অথচ সেই দলই এবার শিরোপার দ্বারপ্রান্তে।

আগামী শনিবার রাতে ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে মায়ামির প্রতিপক্ষ নিউইয়র্ক সিটি এফসি। আরেক সেমিফাইনালে তারা ১-০ গোল জিতেছে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে। নিউইয়র্ককে হারাতে পারলে এমএলএস কাপের ‘আসল’ ফাইনালে উঠবে মায়ামি। ওই ম্যাচে জিতলেই মিলবে কাঙ্ক্ষিত শিরোপা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!