কক্সবাজারের চকরিয়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া ওই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন। ৫ নভেম্বর বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী ঢালায় ওই দুর্ঘটনা ঘটে।

হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে ৪ জন নারী ও একজন শিশু রয়েছেন।
এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বলেন, হতাহতদের বাড়ি কুমিল্লা বলে জানা গেছে। সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া হাসপাতালে পাঠালে গুরুতর আহত ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে চট্টগ্রাম রেফার্ড করেন চিকিৎসকরা।




