ads

সোমবার , ৩ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হলেন মাহমুদুল হাসান

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান। ৩ নভেম্বর সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখার যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

Shamol Bangla Ads

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ ক (৩) অনুযায়ী, মাহমুদুল হাসান ডিএসসিসির মেয়রের দায়িত্ব ও ক্ষমতা পালন করবেন। তিনি তার বর্তমান দায়িত্বের পাশাপাশি এই পদে কাজ করবেন এবং নিয়ম অনুযায়ী দায়িত্ব ভাতা পাবেন।

উল্লেখ্য, এর আগে গত ২৯ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে তাকে অপসারণের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!