ads

মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২০ অক্টোবর নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

খবর টি পড়েছেন : ৫৯৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ অক্টোবর (সোমবার) সশস্ত্র বাহিনীসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ১৪ অক্টোবর মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের ওই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

Shamol Bangla Ads

তিনি নিশ্চিত করেন, আগামী ২০ অক্টোবর সেনা, নৌ, বিমান বাহিনীসহ অন্যান্য বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনা হবে। নির্বাচনের প্রস্তুতি জোরেশোরে চলছে বলেও জানান তিনি। তিনি বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম কেনাকাটা প্রায় শেষ হয়েছে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্যান্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এছাড়া বর্তমানে ১১টি দেশে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম চালু আছে। আরও ৮টি দেশে এই কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সচিব বলেন, রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে মাঠ পর্যায়ের তথ্য নেওয়া হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে এই বিষয়ে সমাধান করা সম্ভব হবে এবং গণভোটের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে, সেই অনুযায়ী ইসি কাজ করবে। এছাড়া স্থানীয় পর্যবেক্ষকদের নিবন্ধনের বিষয়ে আরও বেশি যাচাই-বাছাই করা হচ্ছে। নিবন্ধন দেওয়ার আগে স্থানীয় পর্যবেক্ষকদের সম্পর্কে আরো যাচাই-বাছাই করা হচ্ছে এবং পত্রিকার নিউজও আমলে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কোনো কিছুই ড. ইউনূসের নিয়ন্ত্রণে নেই : কর্নেল… পরবর্তী সংবাদ রাজধানীর রূপনগরে আগুনে ৯ জন নিহত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads