ads

সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুর

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। ২২ সেপ্টেম্বর সোমবার সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

Shamol Bangla Ads

নুরের সঙ্গে রয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।

সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

Shamol Bangla Ads

গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় আহত হন নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী। ঘটনাস্থল থেকে নুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সংগঠনটির নেতা-কর্মীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত। মারধরের পর তিনি অজ্ঞান হয়ে যান। পরদিন সকালে নুরের জ্ঞান ফেরে। এরপর দুই সপ্তাহের বেশি সময় হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

Need Ads
error: কপি হবে না!