ads

রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২৪ সেপ্টেম্বর থেকে সারা দেশে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্র উপদেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ২১ সেপ্টেম্বর রবিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি ওই সিদ্ধান্তের কথা জানান।

Shamol Bangla Ads

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হচ্ছে। পূজা ধর্মীয় আচার, তাই সবারই দায়িত্ব থাকবে সতর্কভাবে উৎসবকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। তিনি আরও বলেন, দেশের সীমান্ত ও নৌপথ দিয়ে মাদক প্রবেশের প্রবণতা বাড়ছে। তাঁর ভাষায়, ‘মাদক আসছে বিভিন্ন রুট দিয়ে, কিন্তু এর বিনিময়ে চলে যাচ্ছে চাল, সার ও ওষুধ। শুধু কক্সবাজার বা চট্টগ্রাম নয়, বরিশাল ও বরগুনার উপকূলবর্তী রুটেও একই চিত্র দেখা যাচ্ছে।

আরাকান আর্মির প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারা পুরোপুরি মাদকনির্ভর। প্রচুর পরিমাণে মাদক ধরা পড়ছে, ফলে বাজারে দাম বেড়ে গেছে। কৃষি খাতের সমস্যা নিয়েও তিনি সতর্ক করেন। বলেন, কৃষক এখন আলুর সঠিক দাম পাচ্ছে না। তারা যদি হতাশ হয়ে চাষ কমিয়ে দেয়, তাহলে সামনে আলুর বাজারে অস্থিরতা দেখা দেবে।

Shamol Bangla Ads

বিশ্ববিদ্যালয় এতিমখানা নয়, খাট দিয়ে ফলাও করে প্রচার চালাবেবিশ্ববিদ্যালয় এতিমখানা নয়, খাট দিয়ে ফলাও করে প্রচার চালাবে
প্রতিমা ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার এ ধরনের ঘটনার সংখ্যা অনেক কম। যেখানে প্রতিমা ভাঙচুর হয়েছে, সেখানে সিসিটিভি ফুটেজের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে।

Need Ads
error: কপি হবে না!