ads

রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন খ্যাতিমান কবি, লেখক ও টেলিভিশন ব্যক্তিত্ব শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। ২১ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় তিনি একাডেমির মহাপরিচালকের দায়িত্ব নেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার জারি করা অফিস আদেশ অনুযায়ী, তাকে আগামী একবছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শেখ রেজাউদ্দিন আহমেদকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ১৪ সেপ্টেম্বরের এক অফিস আদেশে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছিল।

Shamol Bangla Ads

কবি ও সাহিত্যিক হিসেবে সুপরিচিত রেজাউদ্দিন স্টালিন দীর্ঘদিন ধরে সংস্কৃতি অঙ্গনে সক্রিয় রয়েছেন। তার যোগদানের মধ্য দিয়ে শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা ।

Need Ads
error: কপি হবে না!