ads

রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার জানুয়ারিতেই শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হবে: অর্থ উপদেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৫ ১:২২ অপরাহ্ণ

চলতি বছর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে দেরি হলেও, আগামী শিক্ষাবর্ষে জানুয়ারিতেই শিক্ষার্থীরা নতুন বই দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, গত বছর বই ছাপানোর অর্ডার দেওয়া হয়েছিল নভেম্বরে। এবার শিক্ষার্থীরা যাতে জানুয়ারিতেই নতুন বই পান সে জন্য সেপ্টেম্বরে অর্ডার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে কিছু অর্ডার দেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে বাকিগুলো সেপ্টেম্বরের মধ্যেই দেওয়া হবে। ২১ সেপ্টেম্বর রবিবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

এবার কি জানুয়ারিতে শিক্ষার্থীরা নতুন বই পাবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, এবার জানুয়ারিতেই বই পাবে। গতবার তো আমরা নভেম্বারে অর্ডার দিয়েছিলাম। আজকে তো সেপ্টেম্বর। গতবার যেহেতু নভেম্বরে হয়েছিল, আজকে মাত্র ২১ সেপ্টেম্বর। আমরা নেক্সট উইকে সম্ভবত আবার বসবো।

Shamol Bangla Ads

বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, নতুন বই ১ জানুয়ারিতে আমাদের দেওয়ার কথা। কতোগুলো আমরা ইতিমধ্যে অর্ডার দিয়েছি। তবে আমরা আরও ভালোভাবে যাচাই করার জন্য আজকে বলেছি। তিনি বলেন, এর আগে যারা যারা পেয়েছিল তাদের বইয়ের মান কেমন ছিল, কাগজের কি ছিল এবং কারা একাধিক পাচ্ছে, মনোপলি হচ্ছে কিনা, আমরা সে কারণে লিস্ট থেকে আরেকটু যাচাই-বাছাই করব। আজকে বই কেনার যে প্রস্তাব ছিল সেটি প্রত্যাহার করা হয়েছে। তিনি আরও বলেন, অনিয়মের সংবাদ আমরা মাঝেমধ্যে পাই, ঠিকমতো করে না। আর একজন একটা অর্ডার নিয়ে বাকিগুলো নিয়ে নিয়েছে, সে ধরনের কিছু কিছু অভিযোগ আছে। সেই প্রতিষ্ঠানগুলো আইডেন্টিফাই (চিহ্নিত) করতে বলেছি।

গত বছর শিক্ষার্থীরা নতুন বই পেতে মার্চ মাস হয়ে গিয়েছিল, সাংবাদিকদের পক্ষ থেকে এমন কথা বলা হলে সালেহউদ্দিন আহমেদ বলেন, এবার জানুয়ারিতেই পাবে। এজন্যই তো সেপ্টেম্বরে নিয়ে আসা হয়েছে। অনিয়মের তালিকায় কতগুলো প্রতিষ্ঠান আছে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, বিষয়টা দেখতে বলা হয়েছে।

কোন কোন প্রতিষ্ঠানে দিয়ে বই ছাপানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত কবে নাগাদ হতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, আমরা চেষ্টা করছি সপ্তাহ দুয়েকের মধ্যেই সিদ্ধান্ত হয়ে যাবে।

Need Ads
error: কপি হবে না!