ads

মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টানা তৃতীয়বার বিশ্বকাপে তিউনিসিয়া

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ

গত বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে চমকে দিয়েছিল তিউনিসিয়া। এবারও আফ্রিকার দ্বিতীয় দল হিসেবে মরক্কোর পর বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো তারা। সোমবার রাতে ইকুয়েটোরিয়াল গিনিকে ১-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপের মূলপর্বে নাম লেখালো তিউনিসিয়ানরা।

Shamol Bangla Ads

তিউনিসিয়ার জয়ের নায়ক মোহামেদ বেন। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে, ৯৪তম মিনিটে তার গোলেই জয় নিশ্চিত হয় দলের। এই জয়ে দুই ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ নিশ্চিত করে তিউনিসিয়া। গ্রুপের আট ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে তিউনিসিয়ার সংগ্রহ ২২ পয়েন্ট। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা নামিবিয়ার আর এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ফলে নিশ্চিত হয়ে গেল তিউনিসিয়ার টিকিট।

আফ্রিকা অঞ্চলের এই বাছাইপর্বে ৯টি গ্রুপে ৬টি করে দল লড়ছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দল সরাসরি জায়গা করে নেবে ২০২৬ সালের ৪৮ দলের বিশ্বকাপে। এছাড়া ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে সোমবার রাতে ডেনমার্ক ৩-০ গোলে হারিয়েছে গ্রিসকে, কসভো ২-০ গোলে পরাজিত করেছে সুইডেনকে এবং সুইজারল্যান্ড ৩-০ গোলে জিতেছে স্লোভেনিয়ার বিপক্ষে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!