ads

রবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতের নয়া ওয়ানডে অধিনায়ক হচ্ছেন গিল

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ

ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। টেস্ট দলের অধিনায়ক ও টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক হওয়ার পর এবার ওয়ানডে দলের নেতৃত্বও শুবমান গিলের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিসিসিআই। নির্বাচক কমিটির লক্ষ্য, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে গিলকে যথেষ্ট সময় দেওয়া, যাতে অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তিনি।

Shamol Bangla Ads

রেভস্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গিলকে ওয়ানডে অধিনায়ক করার বিষয়ে কোনো প্রশ্ন নেই; শুধু আনুষ্ঠানিক ঘোষণা আসা বাকি।

এদিকে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ধারণা করা হচ্ছে, অধিনায়ক হিসেবে আসন্ন অস্ট্রেলিয়া সফর হতে পারে তার শেষ সিরিজ। যদিও বর্তমান অধিনায়ক রোহিত শর্মা ওয়ানডে খেলা চালিয়ে যেতে চান এবং আরো একবার বিশ্বকাপ জতার স্বপ্ন দেখছেন তিনি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচকদের হাতে।

Shamol Bangla Ads

সূত্র অনুযায়ী, গিলকে ওয়ানডে অধিনায়ক করার ব্যাপারে এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। টেস্টে ইতিমধ্যেই নেতৃত্ব দিচ্ছেন তিনি, পাশাপাশি টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক। ধারণা করা হচ্ছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সূর্যকুমার যাদবের পরিবর্তে তিনিই হবেন ভারতীয় দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক।

২০২৭ বিশ্বকাপের সময় রোহিত শর্মার বয়স হবে ৪০। শুধু একটি ফরম্যাটে সক্রিয় থেকে ফর্ম ও ফিটনেস ধরে রাখা তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে, ভারতীয় ক্রিকেটে নেতৃত্ব পরিবর্তনের এই সময়টা হতে যাচ্ছে বেশ তাৎপর্যপূর্ণ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!