ads

মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হজমের সমস্যা কমাতে যেসব অভ্যাস জরুরি

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৬, ২০২৫ ১:২৪ অপরাহ্ণ

অনেকেই বদহজমের সমস্যায় ভোগেন। এর অন্যতম প্রধান কারণ নিয়ম মেনে না খাওয়া। যারা নিয়মিত হজমের সমস্যায় ভোগেন তাদের কিছু নিয়ম মেনে চলা জরুরি। যেমন-

Shamol Bangla Ads

পানি খেয়ে দিন শুরু হোক
ঘুম ভাঙলেই অনেকের চা, কফি খাওয়ার অভ্যাস আছে। এর পরিবর্তে দিন শুরু করুন পানি খেয়ে। খালি পেটে হালকা গরম পানিতে লেবুর রস দিয়ে খেতে পারেন। পুষ্টিবিদদের মতে, হজমশক্তি বাড়াতে যে কোনও ভাবে পানি খেলেই হলো। এতে কোনও সমস্যা হবে না।

স্বাস্থ্যকর নাশতা
সকালের নাশতায় ওটস, বার্লি, চিয়া, ফ্ল্যাক্স ডিড, কলা, আপেল খেতে পারেন। এই খাবারগুলি শরীরের যত্ন নেয়। শরীরে বাড়তি পুষ্টি সরবরাহ করে। সকালে এই খাবারগুলি খেলে শরীর অনেক ফুরফুরে থাকে।

Shamol Bangla Ads

ফাইবার খান
অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে গেলে ফাইবার সমৃদ্ধ খাবার খেতে পারেন। কিন্তু অনেকেরই ফাইবার সমৃদ্ধ খাবার হজম করতে সমস্যা হয়। তাই রাতে নয়, এই ধরনের খাবার সকালের খাবারে খেতে পারেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!