ads

রবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন : সালাহউদ্দিন

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ৭ সেপ্টেম্বর রবিবার বিকেলে রাজধানী কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনাসভায় ওই কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন সেদিন অবিস্মরণীয় ইতিহাস তৈরি হবে। সেদিনই বিএনপির নির্বাচনের অর্ধেক প্রচারণা হয়ে যাবে। তিনি আরও বলেন, সংবিধান স্পর্শ করে না, সরকার চাইলে এমন সংস্কারগুলো করতে পারে। কেউ কোনো আলোচনা ব্যতীত অমূলক সংস্কারের চেষ্টা করবেন না। যেটা নির্বাচনে জটিলতা সৃষ্টি করতে পারে। তিনি বলেন, আগামীর বাংলাদেশে চাইলেই কেউ অগণতান্ত্রিক ফ্যাসিস্ট হওয়ার সুযোগ আর কেউ পাবে না। বিএনপির সিনিয়র এই নেতা বলেন, আমরা জনভোগান্তি না করে মানুষের কল্যাণে কর্মসূচি দিচ্ছি, মানুষ পছন্দ করছে। আমরা মানুষের চাওয়াটাকে প্রাধান্য দিতে চাই।

নির্বাচনের বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন এক অধ্যাদেশে জারি করেছে জোটবদ্ধ হলেও নিজ দলের মার্কায় ভোট করতে হবে। এ ধরনের আদেশ নির্বাচনে জটিলতা সৃষ্টি করতে পারে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!