ads

রবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবারো অসুস্থ হয়ে হাসপাতালে ভাষাসৈনিক আহমদ রফিক

খবর টি পড়েছেন : ৫০৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আবারো অসুস্থ হয়ে পড়েছেন ভাষাসৈনিক আহমদ রফিক। ৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় তার রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগের দিন শুক্রবার এই হাসপাতাল থেকে তিনি বাসায় ফিরেছিলেন।

Shamol Bangla Ads

আহমদ রফিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসমাইল সাদী। তিনি বলেন, শুক্রবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। চিকিৎসক বলেছিলেন, হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার প্রয়োজন নেই। উল্টো সংক্রমণের ঝুঁকি আছে। তাই তাকে বাসায় নিয়ে আসা হয়। তার চিকিৎসার পুরো ব্যয়ভার বহন করছে ল্যাবএইড কর্তৃপক্ষ।

আহমদ রফিকের ব্যক্তিগত সহকারী আবুল কালাম জানান, ২০২১ সালে পড়ে গিয়ে পা ভাঙার পর থেকেই আহমদ রফিকের অবস্থা বিশেষ ভালো যাচ্ছিল না। অসুস্থতার কারণে লেখালেখি বন্ধ হওয়ায় খুবই মানসিক কষ্টে ছিলেন। শুক্রবার ছাড়পত্র পাওয়ার পর থেকে ল্যাবএইডের একজন নার্স, একজন কর্মচারী এবং আহমদ রফিকের পক্ষে একজন নার্স তার সেবায় নিয়োজিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ভাষাসৈনিক আহমদ রফিকের জন্ম ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর, ব্রাহ্মণবাড়িয়ায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ লেখক-বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই পরবর্তী সংবাদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads