ads

বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জিএম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান (জিএম) কাদের এবং তার স্ত্রী শেরীফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে আদালত এ নিষেধাজ্ঞা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (গণসংযোগ) আকতারুল ইসলাম।

Shamol Bangla Ads

তিনি বলেন, জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে গত রোববার আবেদন করেন দুদকের উপপরিচালক রেজাউল করিম।

ওই আবেদনে বলা হয়, রংপুর-৩ আসনের সাবেক সাংসদ ও জাপা’র চেয়ারম্যান জিএম কাদেরসহ অন্যদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। তিনি ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে।

Shamol Bangla Ads

দুদক বলছে, সম্পদ হস্তান্তর করে দেশ ছেড়ে পালাতে পারে জিএম কাদের ও তার স্ত্রী। আর এটা হলে অভিযোগের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এই কারণে তাদের বিদেশ গমন ঠেকানো দরকার বলে ওই আবেদনে বলা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!