শরৎ ও আমার মধ্যে এক চমৎকার মিল
শরৎ যতটা সুন্দর ততটাই গম্ভির।
দেখো,,,, তার আকাশ কতটা নীল,,,,
তার মাঝে মেঘগুলো কত রূপে ভেসে বেড়ায়,
দেখো তার প্রকৃতি কত সবুজ কত সজিব ও কচি সবুজের সমারোহে ভরপুর।
দেখো তার পুকুর আর খালগুলোতে কত টলটলে পানি,
তীরে তীরে কাশফুল নেচে উঠার দৃশ্য।
আর তার গম্ভিরতা??
হঠাৎ আকাশ জুড়ে কষ্ট নামে,
কষ্টরা সব বৃষ্টি ঝরায়,
ঝমঝমিয়ে বৃষ্টি নামে,
হঠাৎ বজ্রপাতে মৃত্যুর ভয়,
আর জনপদে স্তব্ধতা নামে,
আবার হঠাৎ রঙিন পোশাক,,
কি নির্লজ্জ ঠিক আমার মতো।




