ads

রবিবার , ২৪ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ-পাকিস্তানের ভিসা অব্যাহতিসহ ৬ চুক্তি-সমঝোতা

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৪, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ

অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতিসহ বাংলাদেশ ও পাকিস্তান ২ দেশের ছয়টি চুক্তি, সমঝোতা স্মারক ও নথিতে সই করেছে। ২৪ আগস্ট রবিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বৈঠকের পর ওই চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

Shamol Bangla Ads

ইসহাক দার ও তৌহিদ হোসেনের একান্ত বৈঠক শেষে ২ দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠক হয়। এর মধ্যে একটি চুক্তি, ৪টি সমঝোতা স্মারক ও একটি কর্মসূচি সংক্রান্ত নথি রয়েছে। এগুলো হলো- ২ দেশের অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি; দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার (বাসস ও এপিপিসি) মধ্যে সহযোগিতা; ২ দেশের বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন; ২০২৫-২০২৮ মেয়াদে দুই দেশের সংস্কৃতি বিনিময় কর্মসূচি (সিইপি); ২ দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) সহযোগিতা বিষয়ে সমঝোতা।

অমীমাংসিত একাত্তর ইস্যুর ২ বার সমাধান হয়েছে

Shamol Bangla Ads

এদিকে বৈঠক শেষে সাংবাদিকরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যাসহ অমীমাংসিত ইস্যুর বিষয়ে জানতে চাইলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়ে গেছে। ১৯৭৪ সালে ত্রিপক্ষীয় চুক্তি ও ২০০২ সালে পারভেজ মোশাররফের সফরে দুঃখ প্রকাশের মধ্যে দিয়ে সমাধান হয়। ইসলাম বলেছে, হৃদয় পরিষ্কার করতে। আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার করুন। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

ইসহাক দার একটি বিশেষ ফ্লাইটে শনিবার ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!