ads

বুধবার , ২০ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২০, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ

হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০ আগস্ট বুধবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন তিনি। বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

এদিন সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জানানো হয়, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এর আগে, চোখের চিকিৎসা করিয়ে থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

Shamol Bangla Ads

মির্জা ফখরুলের অসুস্থতা প্রসঙ্গে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তখন বলেন, সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তিনি গুলশানে বৈঠকে অংশ নেন রাত ১১টা পর্যন্ত। বৈঠক শেষে অসুস্থ বোধ করলে রাত ১টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ তাকে ইউনাইটেড হাসপাতাল নিয়ে যান। রাত ১টায় মির্জা ফখরুলকে অধ্যাপক ড. এনএএম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে ভর্তি করা হয় এবং পর্যবেক্ষণে রাখা হয়।

জাহিদ হোসেন বলেন, আলহামদুলিল্লাহ এখন মহাসচিবের অবস্থা স্টেবল। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে এখন আছেন। সবাই দোয়া করবেন।

চোখের ফলোআপ চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যায় ব্যাংকক থেকে ঢাকা ফেরেন মির্জা ফখরুল। স্ত্রী রাহাত আরা বেগমও তার সঙ্গে ছিলেন।

ঢাকায় ফিরে গুলশানের বাসায় যান এবং এরপর দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আসেন। রাত ১১টা পর্যন্ত বৈঠক হয়। এরপর বাসায় গিয়ে অসুস্থবোধ করেন বিএনপি মহাসচিব। দ্রুতই বাসার পাশে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয় তাকে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!