ads

বুধবার , ২০ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতের হয়ে মিস ইউনিভার্স বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করবেন মনিকা

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২০, ২০২৫ ১:৪৫ অপরাহ্ণ

ভারতের রাজস্থানের মেয়ে মনিকা বিশ্বকর্মা মিস ইউনিভার্স ২০২৫-এর মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। এ বছর জয়পুরে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ইন্ডিয়ার গ্র্যান্ড ফাইনালে বিজয়ীর মুকুট জিতে তিনি এই সুযোগ অর্জন করেছেন। মিস ইউনিভার্সের এবারের আসরটি থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে। সোমবার রাতে জয়পুরে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৪৮ জন প্রতিযোগী অংশ নেন। মনিকা তার আকর্ষণীয় উপস্থিতি, সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং সুনিপুণ প্রতিভায় সবাইকে পেছনে ফেলে শিরোপা জিতে নেন। এই আসরে প্রথম রানারআপ হয়েছেন তানয়া শর্মা।

Shamol Bangla Ads

জয়পুরের সিতাপুরায় অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে বিচারক হিসেবে ছিলেন মিস ইউনিভার্স ইন্ডিয়ার কর্ণধার নিখিল আনন্দ, অভিনেত্রী উর্বশী রাউতেলা এবং চলচ্চিত্র নির্মাতা ফারহাদ সামজি। নিখিল আনন্দ জানান, জয়পুরকে বেছে নেওয়ার কারণ হলো এই শহরের শিল্প ও সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরা।

এই সাফল্যের মাধ্যমে মনিকা বিশ্বকর্মা আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্ব অর্জন করা ভারতীয় সুন্দরীদের তালিকায় যুক্ত হলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!