ads

শনিবার , ১৬ আগস্ট ২০২৫ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রক্তদানে সমাজে মানবিক মূল্যবোধ সৃষ্টি হয়: ধর্ম উপদেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৬, ২০২৫ ১২:৪২ অপরাহ্ণ

রক্তদানে সমাজে মানবিক মূল্যবোধ সৃষ্টি হয়। এটি কেবল মানুষের জীবনই বাঁচায় না, এটি দাতার শরীরের জন্যও উপকারী বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ১৫ আগস্ট শুক্রবার বিকালে সিলেটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে খিদমাহ ব্লাড ব্যাংকের ১০ বছরপূর্তি উপলক্ষ্যে ‘রক্তবন্ধন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

রক্তদানের মত মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, দুর্ঘটনা, অপারেশন, প্রসবকালীন জটিলতা, থ্যালাসেমিয়া বা ক্যান্সার রোগীদের প্রায়শই রক্তের প্রয়োজন হয়। যেকোনো জরুরি পরিস্থিতিতে রক্তের প্রয়োজনে ব্লাডব্যাংকগুলো মানুষের পাশে দাঁড়ায়।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, রক্তদান একটি মহৎ, নিরাপদ ও সামাজিক গঠনমূলক কাজ। এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বন্ধন সূদৃঢ় হয় এবং সহমর্মিতার পরিবেশ তৈরি হয়। রক্তদান ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও সওয়াবের কাজ যদি তা মানবতার কল্যাণে ও শরিয়তের নির্ধারিত সীমারেখার মধ্যে থেকে করা হয়। এটি একপ্রকার ইবাদতের পর্যায়েও আসতে পারে যদি তা নিঃস্বার্থভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, খিদমাহ ব্লাড ব্যাংক এ পর্যন্ত ১৭ হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করে রোগীদের কাছে পৌঁছে দিয়েছেন।

মাওলানা আবদুর রহমান কফিলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমির হাবিবুর রহমান ও বিশিষ্ট লেখক মাওলানা শরিফ মুহাম্মদ প্রমূখ বক্তৃতা করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!