ads

শনিবার , ৯ আগস্ট ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিক তুহিন হত্যায় গ্রেফতার আসামির দোষ স্বীকার

খবর টি পড়েছেন : ৫৮১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি স্বাধীন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ৯আগস্ট শনিবার বেলা সাড়ে ১১টায় গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পে সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান র‍্যাব-১-এর কোম্পানি কমান্ডার কে এম এ. মামুন খান চিশতী।

Shamol Bangla Ads

তিনি বলেন, তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত স্বাধীনকে গ্রেফতার করেছে র‍্যাব। তথ্য প্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের পর তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন এবং ওই ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। মামুন খান চিশতী আরও বলেন, সকলের সহযোগিতায় এ হত্যা মামলার আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।

জানা যায়, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামাম তুহিনকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা করা হয়।প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা মামলায় এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Shamol Bangla Ads

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রবিউল ইসলাম জানান, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ৫জনকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী বেগম, স্বাধীন, আল আমিন ও সুমন। ফয়সালসহ তিনজনকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে, আল আমিনকে রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে এবং স্বাধীনকে হোতাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

পরে মামলার অন্য দুই আসামিকেও গ্রেফতার করা হয়। পাবনার পাঁচবাড়িয়া এলাকার বাসিন্দা মো. ফয়সাল হাসান (২৩) এবং কুমিল্লার হোমনা থানার বাসিন্দা মো. শাহ জালালকে (৩২) ময়মনসিংহের গফরগাঁও থানা থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া সবার বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। হত্যার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় ফেসবুকে। সিসিটিভি ফুটেজে হত্যাকারীদের স্পষ্ট চেনা যায়। হত্যায় অংশ নিয়েছিল গ্রেফতার হওয়া ৭জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফ্লাইট রেস্ট্রিকশন জোনে ৫২৫ উঁচু ভবন, চিঠি দিলেও… পরবর্তী সংবাদ দেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী তারেক রহমান : মির্জা ফখরুল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads