ads

বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেত্রকোনায় দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত

খবর টি পড়েছেন : ৬৬১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নেত্রকোনার পূর্বধলায় দুর্বৃত্তদের হামলায় মো. কাকন আহমেদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাত ‌দাপুনিয়া বাজার সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটে। ৬ আগস্ট বুধবার দুপুরে পূর্বধলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম ওই তথ্য নিশ্চিত করে
বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ মমেক হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Shamol Bangla Ads

নিহত কাকন উপজেলার নারন্দিয়া ইউনিয়নে দাপুনিয়া পশ্চিমপাড়া গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে।

জানা যায়, বুধবার রাত ১টার দিকে কাকন আহমেদ দাপুনিয়া বাজার হতে বাড়ি যাচ্ছিলেন। বাজার থেকে বের হয়ে রাস্তায় একদল দুর্বৃত্তরা পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে কাকন গুরুতর আহত হয়। কাকনের ডাক চিৎকারে স্থানীরা এসে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস আজ পরবর্তী সংবাদ নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জন…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads