ads

বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচনের ঘোষণা গণতন্ত্রের পথ সুগম করবে: মির্জা ফখরুল

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৬, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দেশের রাজনৈতিক অচলাবস্থা দূর করে গণতন্ত্রে উত্তরণের পথ সহজ করবে। ৬ আগস্ট বুধবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন।

Shamol Bangla Ads

মির্জা ফখরুল ‘জুলাই ঘোষণাপত্র’ এবং নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, বিএনপি মনে করে, এই ঘোষণার মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হবে। তিনি আশা করেন, এর মধ্য দিয়ে একটি ন্যায়বিচারভিত্তিক ও প্রগতিশীল দেশ গড়ে উঠবে।

বিএনপি মহাসচিব জানান, এই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সরকার এবং নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা নেবে বলে তারা বিশ্বাস করেন। তিনি সকল রাজনৈতিক দল ও জনগণের প্রতি আহ্বান জানান, যেন এই নির্বাচনকে সফল করে গণতন্ত্রকে শক্তিশালী করা যায়।

Shamol Bangla Ads

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে মানুষ একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছে। এই সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার নেতৃত্বে গণতন্ত্রের পথে ফেরার উদ্যোগ নেওয়া হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!