ads

বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে নৌবাহিনীর সাবেক প্রধান মাহবুব আলী খানের শাহাদাত বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
আগস্ট ৬, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে টেলিযোগাযোগ, কৃষিমন্ত্রী ও নৌবাহিনীর সাবেক প্রধান মরহুম মাহবুব আলী খানের ৪১তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। বুধবার ৬ আগস্ট সকালে ঝিনাইগাতী বাজারের মদিনাতুল উলুম ক্বওমি মাদ্রাসায় মাহবুব আলী খান স্মৃতি সংসদ মালয়েশিয়ার উদ্যোগে তার শাহাদাত বার্ষিকী পালন করা হয়।

Shamol Bangla Ads

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। ওইসময় তিনি বলেন, মাহবুব আলী খান ছিলেন সৎ সাহসী ও দক্ষ একজন নৌবাহিনী অফিসার। রাজনৈতিক সময়ে দেশ পরিচালনা ক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা মো. সুরুজ্জামান, ঝিনাইগাতী বাজার বড় মসজিদের ইমাম মুফতি খালিছুর রহমান, উপজেলা উলামা দলের সাবেক সভাপতি আলহাজ্ব মো. জহুরুল হক প্রমুখ। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, মরহুম মাহবুব আলী খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর। দোয়া মাহফিলে মরহুম মাহবুব আলী খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!