ads

সোমবার , ২৮ জুলাই ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাইলস্টোন স্কুলের আরও এক শিক্ষার্থীর মৃত্যু

খবর টি পড়েছেন : ৫৮৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ২৮ জুলাই সোমবার ভোররাত ১টা ৪৫ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে জানান ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল আয়ানের।

Shamol Bangla Ads

জানা যায়, স্কুলটির সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাহিল ফারাবি আয়ান (১৪)। এই মৃত্যুর মধ্য দিয়ে বিমান দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ১৮ জন মারা গেল।

স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল মাইলস্টোন বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা সংশোধন করে ৩৩ জনে নামিয়ে আনে। আয়ানের মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪ জন।

Shamol Bangla Ads

দুর্ঘটনায় আহত ৩৩ জন এখনো বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে, যাদের মধ্যে ২৭ জনই শিশু।

তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক এবং নয়জনের অবস্থা গুরুতর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান… পরবর্তী সংবাদ চিকিৎসকরা জুলাই গণঅভ্যুত্থানের নায়ক: প্রধান উপদেষ্টা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads