ads

শনিবার , ২৬ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশজুড়ে টানা ৩ দিন বৃষ্টির আভাস

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৬, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ

সক্রিয় মৌসুমি বায়ু ও নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টিপাত আরও তিনদিন অব্যাহত থাকতে পারে। এর মাঝে দেশের কোথাও বৃষ্টি কমতে পারে কোথাও আবার বাড়তে পারে। এ সময় সারাদেশে গরম কম থাকতে পারে। ২৬ জুলাই শনিবার সকালে আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে ওই তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

এতে বলা হয়েছে, আজ শনিবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে মাসের বাকি দিনগুলোতেও বৃষ্টি হবে। ঢাকায় গতকালের চেয়ে আজ বৃষ্টি কম হবে। ৩০ জুলাই দেশের উপকূলে বৃষ্টি কমে আসতে পারে।

Shamol Bangla Ads

শুক্রবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। ওইসময় ঢাকায় বৃষ্টি হয়েছে ১৭ মিলিমিটার।

Need Ads
error: কপি হবে না!