ads

সোমবার , ১৪ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১৪, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ণ

ঢাক-ঢোল পিটিয়ে নতুন ফরম্যাটে শুরু হয়েছে ক্লাব বিশ্বকাপের সাজানো-গোছানো আসর। ফিফার ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে চেলসি।

Shamol Bangla Ads

দুর্দান্ত ছন্দে থাকা পিএসজিকে ম্যাচের আগে প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন চেলসির অধিনায়ক রিচ জেমস, ‘আমরা রিয়াল মাদ্রিদ নই।’ অব্যক্ত কথাটা ছিল, ‘যে আমাদেরও ৪ গোল দিয়ে দেবে। ১৩ জুলাই রবিবার রাতে মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গোল খাওয়া তো দূরে থাক চেলসি লা প্যারিসিয়ারদের সুযোগই তৈরি করতে দেয়নি। বরং কোলে পালমার ও এনজো ফার্নান্দেজ মিডফিল্ড জুটিতে অকার্যকর হয়ে পড়ে লুইস এনরিকের ডায়নামিক মিডফিল্ড ও ফ্রন্টলাইন।

কর্তৃত্ব করে খেলতে থাকা চেলসি প্রথমার্ধে খেলা একপ্রকার শেষ করে দেয়। ম্যাচের ২২ ও ৩০ মিনিটে ইংলিশ মিডফিল্ডার পালমার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন। ৪৩ মিনিটে পালমারের পাস ধরে চিপ করে জালে বল পাঠিয়ে পিএসজির ম্যাচে ফেরার আশা শেষ করে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রো।

Shamol Bangla Ads

এ নিয়ে ২০২২ সালের পর পুনরায় ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো চেলসি। তবে ব্লুজরা নতুন ফরম্যাটের টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ায় এর কৃতিত্ব নিশ্চয়ই বেশি। অন্যদিকে গত প্রায় এক যুগ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলই ক্লাব বিশ্বকাপ জিতে নিয়ে গেছে। চেলসি ভাঙলো সেই ধারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!