ads

শনিবার , ১২ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাধ্যতামূলক ছুটিতে হাসিনাকন্যা পুতুল

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১২, ২০২৫ ১২:১৪ অপরাহ্ণ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। বৈশ্বিক স্বাস্থ্যনীতি বিষয়ক সংস্থা, হেলথ পলিসি ওয়াচ-এর প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়েছে ।

Shamol Bangla Ads

পুতুলের বিরুদ্ধে বাংলাদেশে দুদকের মামলা চলমান থাকায় নেয়া হয়েছে এমন পদক্ষেপ। শুক্রবার থেকে কার্যকর হয়েছে তার ছুটি। গেলো বছরের শুরুতে WHO-এর এই পদে যোগ দেন পুতুল। অভিযোগ রয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী ও তার মা শেখ হাসিনার রাজনৈতিক প্রভাবেই পদটি বাগিয়ে নেন তিনি। ৪ মাস আগে, প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পুতুলের বিরুদ্ধে দু’টি মামলা করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন- দুদক।

অভিযোগে বলা হয়, WHO-এ নিয়োগ পেতে প্রচারণার সময় নিজের অ্যাকাডেমিক রেকর্ড নিয়ে ভুয়া তথ্য ব্যবহার করেছেন পুতুল, যা বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ এবং ৪৭১ ধারার লঙ্ঘন। চলতি বছরের জানুয়ারিতে এ ব্যাপারে তদন্ত শুরু করে দুদক।

Shamol Bangla Ads

WHO জানিয়েছে, পুতুলের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন সংস্থাটির সহকারী মহা-পরিচালক ড. ক্যাথারিনা বোহমে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!