ads

শনিবার , ১২ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জুলাই যোদ্ধাদের জন্য আজীবন ফ্রি চিকিৎসাসেবা, ভাতা চালু

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১২, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ

জুলাই বিপ্লবে শহীদ ও আহত যোদ্ধাদের জন্য আজীবন ভাতার ব্যবস্থা চালু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ১২ জুলাই শনিবার মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম জানিয়েছেন, নিহত ৮৪৪ জন শহীদ যোদ্ধার পরিবারকে মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। এছাড়া, আহতদের ক্যাটাগরি অনুযায়ী ভাতা নির্ধারণ করা হয়েছে ‘এ’ ক্যাটাগরির জন্য ২০ হাজার, ‘বি’ ক্যাটাগরির জন্য ১৫ হাজার এবং ‘সি’ ক্যাটাগরির জন্য ১০ হাজার টাকা।

Shamol Bangla Ads

সরকারি তথ্যমতে, জুলাই বিপ্লবে মোট ৮৪৪ জন নিহত এবং ১২,৮৮৭ জন আহত হন।
এর আগে শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা এবং আহতদের ক্যাটাগরি অনুযায়ী ৯ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিেলা। ভাতাভোগীদের তালিকা গেজেটে প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা ফারুক ই আজম। উপদেষ্টা জানান, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন অথচ সুবিধা নিয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ কয়েকজন সাবেক মন্ত্রীর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়েও অভিযোগ উঠেছে। এ নিয়ে যাচাই-বাছাই চলছে বলেও জানান উপদেষ্টা ফারুক ই আজম।

এদিকে গেেলা ১৫ বছরে মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে চাকরি পাওয়া প্রায় ৯০ হাজার কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়। এর মধ্যে ৭২ হাজার ৭৭ জনের তথ্য যাচাই-বাছাই শেষ হয়েছে।

Shamol Bangla Ads

Need Ads
error: কপি হবে না!