ads

বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৭ রোগী

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১০, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মশাবাহিত এ রোগে এ বছর মোট ৫৪ জনের মৃত্যু হল। মারা যাওয়া ২ জনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং অন্যজন চট্টগ্রাম বিভাগীয় এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১০ জুলাই বৃহস্পতিবারের স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৩৭ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৩১ জনে।

Shamol Bangla Ads

এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি, ১৯ জন মারা গেছেন জুন মাসে। আর জুলাই মাসের দশ দিনে মৃত্যু হয়েছে ১২ জনের। এছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিন জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

১০ জুলাই পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৩৫ জন। এ ছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন এবং জুন মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯৫১ জন রোগী।

Shamol Bangla Ads

নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১০১ জন বরিশাল বিভাগের। এ ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৭৬ জন, ঢাকা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে পাঁচ জন, চট্টগ্রাম বিভাগে ৫৮ জন, খুলনা বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ২৭ জন এবং সিলেট বিভাগে এক জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২৮৬ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৬১ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯২৫ জন।

দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।

জুলাই মাসের ১০ দিনে মশাবাহিত এ রোগে মৃত্যু হল ১২ জনের।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!