ads

মঙ্গলবার , ৮ জুলাই ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হজে গিয়ে ৪৪ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরলেন ৭৬,৭৬৮ হাজি

খবর টি পড়েছেন : ৬৯০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ফিরতি হজ ফ্লাইট শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার। পবিত্র হজ শেষে এ পর্যন্ত ৭৬ হাজার ৭৬৮ জন দেশে ফিরেছেন। হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। ৮ জুলাই মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের প্রতিদিনের হজ বুলেটিনে ওই তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

এতে বলা হয়, সৌদি আরবে মৃত বাংলাদেশিদের মধ্যে পুরুষ ৩৩ ও নারী ১১ জন। তাদের মধ্যে মক্কায় ২৬, মদিনায় ১৪, জেদ্দায় ৩ ও আরাফায় একজন মারা গেছেন।

জানা যায়, গত ৫ জুন হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয় ১০ জুন। এর পর থেকে সোমবার রাত পর্যন্ত ২০০টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৮৬ ও বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬৫ হাজার ৯৯৩ জন।

Shamol Bangla Ads

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৮ ফ্লাইটে ৩৪ হাজার ৮, সৌদি এয়ারলাইন্সের ৭৪ ফ্লাইটে ২৬ হাজার ৬৮৩, ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৮ ফ্লাইটে ১০ হাজার ৩৮৮ এবং অন্যান্য এয়ারলাইন্সে ৫ হাজার ৬৮৯ হাজি বাংলাদেশে ফিরেছেন।

এবার বাংলাদেশি হজযাত্রী ছিল ৮৭ হাজার ১৫৭। গত ২৯ এপ্রিল শুরু হয়ে হজ ফ্লাইট শেষ হয় ৩১ মে। তিনটি এয়ারলাইন্সের ২২৪ ফ্লাইটে যাত্রীরা সৌদি আরব যান। বুলেটিনে আরও বলা হয়, সৌদি আরবের স্থানীয় হাসপাতালে বর্তমানে ১৪ বাংলাদেশি হজযাত্রী চিকিৎসাধীন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও ৩২৫ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৫ পরবর্তী সংবাদ জি এম কাদেরের আদেশ মানবেন না বিরোধীরা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads