ads

রবিবার , ৬ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৬ জুলাই রবিবার বিকেলে উপজেলার ১১ নম্বর খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় কৃষক মোস্তফা (৪৫) ও তার ছেলে আবদুল্লাহ (৯)।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক মোস্তফা তার শিশুপুত্র আবদুল্লাহকে নিয়ে বাড়ির পাশে নিজেদের জমিতে আমন ধানের বীজতলা প্রস্তুতের কাজ করছিলেন। কাজ শেষে ঘটনার সময় বাড়ি ফেরার পথে হঠাৎ মুষলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে বাবা ও ছেলে ঘটনাস্থলেই মাটিয়ে লুটিয়ে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়ার আগেই পথে তাদের মৃত্যু হয়।

এদিকে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যুতে পুরো আবদুল্লাহপুর গ্রাম এবং আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে। এমন ঘটনায় প্রতিবেশীরাও বাকরুদ্ধ।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার এবং নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন। তারা মৃতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!