ads

রবিবার , ৬ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একটি কুচক্রীমহল বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করছে: ফখরুল

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৬, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল। দলটিকে সংস্কার বিরোধী বলে প্রচার করছে একটি কুচক্রীমহল। তারা কোন উদ্দেশ্যে এটা করছে সেটি জানা প্রয়োজন। ৬ জুলাই রবিবার সকালে রাজধানীর গুলশানের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

মির্জা ফখরুল বলেন, আমাদের উদ্দেশ্য নিয়ে কারও কোনও সন্দেহ থাকতে পারে না। আমাদের লক্ষ্য পরিস্কার, গত ১৫ বছর ধরে শেখ হাসিনা যে গণতন্ত্রকে হরন করেছে আমরা সেটি পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়।

তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ ও প্রত্যাশা যেমন অনেক, তেমনি হতাশা ও উৎকণ্ঠাও রয়েছে। ঐকমত্য প্রতিষ্ঠায় বিএনপি আগ্রহী। এজন্যই দলের প্রতিনিধিরা যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে কমিশনকে সহযোগিতা করছেন।

Shamol Bangla Ads

জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের বিষয়ে আগেই আমাদের মতামত দিয়ে দিয়েছি। এরপর এ বিষয়ে আর কোনও আলোচনা হয়নি। তবে বিএনপি আলোচনার জন্য প্রস্তুত।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!