
নারী জাগরণের অগ্রদূত, বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মহীয়সী নারী কবি সুফিয়া কামালের ১১৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
২০ জুন শুক্রবার বিকাল ৪টায় বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য। কবি সুফিয়া কামালের জীবনী সংক্ষেপে তুলে ধরেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী এবং তরুণী সদস্য বৃষ্টি সরকার। সমাপনী বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য। অনুষ্ঠানে এক্সিকিউটিভ তৃণা দে’র সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন হেপী চৌধুরী, কাকলী দাশ, শ্রাবণী তালুকদার, পৌষী দেব, কান্তা দাশ, পূজা সরকার প্রমুখ। ওইসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি সঞ্চিতা চৌধুরী, সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী, প্রচার প্রকাশনা সম্পাদক মিনা পাল, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আরতী পাল, পরিবেশ বিষয়ক সম্পাদক সন্ধ্যা তালুকদার। এছাড়াও কার্যকরী কমিটির সদস্য, পাঠচক্রের তরুণী সদস্য ও তৃণমূলের সদস্যরা উপস্থিত ছিলেন।
‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর’ ও ‘আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে’ গানের সাথে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

উল্লেখ্য , ‘জননী সাহসিকা’ হিসেবে খ্যাত এই কবি ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন। সুফিয়া কামাল আজীবন মুক্তবুদ্ধির চর্চার পাশাপাশি সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে সংগ্রাম করে গেছেন এবং সাহিত্যচর্চার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বিশেষ ভূমিকা রেখেছেন। তিনি ১৯৯৯ সালের ২০ নভেম্বর ঢাকায় মারা যান।




