ads

সোমবার , ১৬ জুন ২০২৫ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদযাত্রার ১৫ দিনে সড়ক, রেল ও নৌ-পথে ৪২৭ জন নিহত

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৬, ২০২৫ ১:২১ অপরাহ্ণ

ঈদযাত্রার শুরুর দিন ৩১ মে থেকে ঈদ শেষ কর্মস্থলে ফেরা ১৪ জুন পর্যন্ত ১৫ দিনে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯০ জন নিহত ও ১১৮২ জন আহত হয়েছেন। ১৬ জুন সোমবার সকালে ঢাকা সাংবাদিক ইউনিয়নে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান যাত্রী কল্যাণ সমিতি।

Shamol Bangla Ads

সংগঠনটির তথ্যমতে, সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৪১৫ টি দুর্ঘটনায় ৪২৭ জন নিহত ও ১১৯৪ জন আহত হয়েছে। যার বেশির ভাগই হয়েছে মোটর সাইকেল দুর্ঘটনায়।

সংগঠন জানায়, গত ঈদুল আজহার তুলনায় সড়কে দুর্ঘটনা ২২ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে, যাতে প্রাণহানি ১৬ দশমিক ০৭ আর আহতের সংখ্যা বেড়েছে ৫৫ দশমিক ১১ শতাংশ। এ সময় ঈদের আগে ছুটি কম, অটোরিকশার অবাধে চলাচল, অদক্ষ চালকসহ দুর্ঘটনার ৯টি কারণ তুলে ধরেন তারা।

Shamol Bangla Ads

এছাড়া ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কমাতে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা, ছোট যানবাহন মহাসড়ক থেকে উচ্ছেদ ও ঈদের আগেই চারদিন ছুটিসহ ১২টি দাবি তুলে ধরেন তারা।

Need Ads
error: কপি হবে না!