ads

বুধবার , ১১ জুন ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চামড়া পাচার রোধে ময়মনসিংহ অঞ্চলে বিজিবি’র জোরদার টহল

খবর টি পড়েছেন : ৮২৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঈদুল আজহার পর ও কোরবানির ঈদ পূর্ববর্তী সময়ে পশুর চামড়া সীমান্তের ওপারে পাচার রোধ করতে ময়মনসিংহ সেক্টরে সীমান্ত নিরাপত্তা বৃদ্ধির জন্য নিরলস টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Shamol Bangla Ads

বিজিবি সূত্র জানায়, ঈদের পূর্বে গরু চোরাচালান রোধ করার মাধ্যমে এই বাহিনী তাদের তৎপরতা বৃদ্ধি করেছে। একইভাবে ঈদের পর পশুর কোরবানির চামড়া যাতে কোনোভাবেই পাচার হয়ে যেতে না পারে সেলক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি টহল সংখ্যা বাড়ানো হয়েছে।

বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, অসাধু চক্র যেন কোনোভাবেই আমাদের দেশের সম্পদ পার্শ্ববর্তী দেশে পাচার করতে না পারে সে লক্ষ্যে বিজিবি তাদের টহল কার্যক্রম বহুগুণ বাড়িয়ে দিয়েছে। চোরাচালানের স্পর্শকাতর অংশগুলো চিহ্নিত করে সীমান্তের সে সকল অংশগুলোতে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবির কঠোর অবস্থানের কারণে কোরবানির পশুর চামড়া পাচার বন্ধ করা সম্ভব হয়েছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ময়মনসিংহ বিজিবি সেক্টরের একজন কর্মকর্তা নিশ্চিত করে জানান, “সামনে কোরবানির ঈদকে কেন্দ্র করে চামড়া পাচারের চেষ্টা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই পাচার রোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল ও নজরদারি কঠোর করা হয়েছে।”

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যে কোনও সন্দেহজনক কার্যকলাপ, যানবাহন ও ব্যক্তিকে কঠোরভাবে তল্লাশি করা হচ্ছে। চামড়া পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের দিকে সমগ্র… পরবর্তী সংবাদ নির্বাচিত সরকারে দায়িত্বে থাকার কোনো ইচ্ছা নেই :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads