ads

মঙ্গলবার , ১০ জুন ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দীর্ঘ ছুটিতে ধীরেসুস্থে ঢাকায় ফিরছে মানুষ, নেই যানজট-ভোগান্তি

খবর টি পড়েছেন : ৭৭৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঈদের ছুটি প্রায় শেষের পথে। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মমুখী মানুষেরা। ১০ জুন মঙ্গলবার ঈদের চতুর্থ দিন সকালে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন ও লঞ্চ টার্মিনালগুলোতে ফিরতি মানুষের আনাগোনা দেখা গেছে। তবে কোথাও তেমন ভিড় বা বিশৃঙ্খলা নেই। দূরপাল্লার বাসগুলো নির্ধারিত সময়েই ঢাকায় পৌঁছাচ্ছে, ট্রেনগুলোও সময়মতো স্টেশনে প্রবেশ করছে। একই চিত্র সদর ঘাট লঞ্চ টার্মিনালগুলোতেও।

Shamol Bangla Ads

এদিকে, কেউ কেউ আবার ঢাকা ছাড়ছেন। ঈদে কুরবানির ব্যস্ততা শেষে কেউ যাচ্ছেন দেশের বিভিন্ন পর্যটন অঞ্চলে, কেউ ঈদের ছুটি না পেয়ে এখন গ্রামে ফিরছেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। এছাড়াও রয়েছে নানা প্রয়োজনে যাত্রা করা নিয়মিত যাত্রীরাও।

ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, উত্তর-পূর্বাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলা থেকে সকাল থেকে একে একে ঢাকায় প্রবেশ করছে ট্রেন। প্রতিটি ট্রেনেই ছিল ফিরতি যাত্রীর চাপ। তবে ঈদে বাড়ি যাওয়ার ভোগান্তি থাকলেও ফিরতি যাত্রা অপেক্ষাকৃত স্বস্তিদায়ক ছিল বলে জানিয়েছেন ঢাকায় ফেরা যাত্রীরা। ঈদের পর সরকারি লম্বা ছুটির কারণে ধাপে ধাপে ফিরতে পারছেন তারা।

Shamol Bangla Ads

খোঁজ নিয়ে জানা যায়, সড়ক এবং নৌপথেও ঢাকায় ফেরা মানুষের স্রোত দেখা যাচ্ছে। মাওয়া ও পাটুরিয়া ফেরিঘাটে দক্ষিণাঞ্চল থেকে আসা মানুষের ঢল, আর গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে ঢাকামুখী যাত্রীদের ব্যস্ততা।

বিমানবন্দর রেলস্টেশনেও ছিল একই চিত্র। ময়মনসিংহ, জামালপুর, রংপুর ও বগুড়া থেকে আসা ট্রেনগুলোতে ছিল প্রচুর যাত্রী। স্টেশন এলাকায় দেখা যায়, যাত্রীরা ট্রেন থেকে নেমেই দ্রুত ছুটছেন বাসস্ট্যান্ড কিংবা রাইড শেয়ারিংয়ের মাধ্যমে গন্তব্যে পৌঁছাতে।

ঢাকা রেলওয়ের স্টেশন মাস্টার মো. মাজহারুল ইসলাম বলেন, ‘ফিরতি পথে ট্রেনের কোনও সংকট নেই। আজ (মঙ্গলবার) দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ২৫টি ট্রেন ঢাকায় প্রবেশ করবে। আমরা যাত্রীদের নিরাপদে স্টেশন ত্যাগে সার্বিক সহযোগিতা করছি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রতিটি মামলা গভীর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে:… পরবর্তী সংবাদ ৪ দিনের সফরে লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads