এখন থেকে একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম নিতে পারবেন বলে সিন্ধান্ত নিয়েছে বিটিআরসি। ২৫ মে রবিবার বিটিআরসি সূত্রে আরও জানা গেছে, শিগগির এই বিষয়ে সংবাদ সম্মেলন করে জানানো হবে।

জানা যায়, এর আগে একজন গ্রাহক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সব অপারেটর মিলিয়ে সর্বোচ্চ ১৫টি সিম সংগ্রহ করতে পারতেন। বিটিআরসির নতুন সিন্ধান্তে একজন গ্রাহক এখন থেকে সর্বোচ্চ ১০টি সিম সংগ্রহ করতে পারবেন।
উল্লেখ্য, অপরাধ দমনে ২০১৫ সালে বিটিআরসি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সিম নিবন্ধন চালু করে। ২০১৭ সালে একজন ব্যবহারকারীর জন্য সিমের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয় ১৫টি।




