ads

বুধবার , ২১ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলকাতার বদলে আইপিএল ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে

শ্যামলবাংলা ডেস্ক
মে ২১, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ণ

আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে, তবে অনিশ্চিত আবহাওয়ার কারণে সেই ভেন্যু পরিবর্তন করে ফাইনাল স্থানান্তরিত করা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ২০ মে মঙ্গলবার বিসিসিআই একাধিক বৈঠকের পর ওই সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে আহমেদাবাদই ১ জুন আয়োজিত কোয়ালিফায়ার ২ ম্যাচেরও ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে বর্ষা মৌসুমের প্রভাব শুরু হওয়ায় আবহাওয়ার কথা মাথায় রেখেই বিসিসিআই এই পরিবর্তন এনেছে।

Shamol Bangla Ads

অন্যদিকে প্লে-অফের প্রথম ২টি ম্যাচ—কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর—২৯ ও ৩০ মে অনুষ্ঠিত হবে মুল্লানপুর, নিউ চণ্ডীগড়ে।

বিসিসিআই এক কর্মকর্তা জানান, ‘যুদ্ধের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আবহাওয়া,’ কারণ হঠাৎ করে অস্বাভাবিক বৃষ্টিপাত লিগের বাকি ম্যাচগুলোকে প্রভাবিত করতে পারে।

Shamol Bangla Ads

প্রথমে প্লে-অফের দুটি ম্যাচ নির্ধারিত হয়েছিল হায়দরাবাদে এবং ফাইনাল দুটি ম্যাচ ছিল কলকাতার ইডেন গার্ডেনসে। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স হওয়ায় সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল) ফাইনালের দাবি তোলে।

কিন্তু আবহাওয়ার অনিশ্চয়তা এবং সম্ভাব্য বৃষ্টিপাতের কারণে বিসিসিআই ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
এ ছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি (২৩ মে) চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হয়েছে লখনউয়ের একানা স্টেডিয়ামে।

বিসিসিআই জানিয়েছে, অহমেদাবাদ ও নিউ চণ্ডীগড় আগামী ১৫ দিনে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে কম—তাই নিরাপদ ভেন্যু হিসেবে এগুলোকেই বেছে নেওয়া হয়েছে।

Need Ads
error: কপি হবে না!