ads

বৃহস্পতিবার , ১৫ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কানে নিষিদ্ধ খোলামেলা পোশাক

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৫, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ

ফ্রান্সে ৭৮তম ‘কান চলচ্চিত্র উৎসব’ গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে। প্রতিবারের মতো এ বছরও লালগালিচায় দেখা যাবে বলিউড তারকাসহ বিশ্বের নানা প্রান্তের জনপ্রিয় তারকাদের। এবার এ আসরে উপস্থিত থাকছেন হলিউড অভিনেতা টম ক্রুজ, রবার্ট ডি নিরো, ওয়েস অ্যান্ডারসনের মতো বিশ্ব তারকা। প্রতিযোগিতায় রয়েছে বিশ্বজুড়ে নির্বাচিত অসাধারণ ২২টি সিনেমা। ২৪ মে শেষ হবে বিশ্বের অন্যতম সেরা মর্যাদাপূর্ণ ওই উৎসব।

Shamol Bangla Ads

এটি যতটা সিনেমার প্রতিযোগিতা, ঠিক ততটাই হয়ে ওঠে তারকাদের ফ্যাশন আর সৌন্দর্যের প্রতিযোগিতা। কানে উপস্থিত প্রত্যেক তারকা তার সবচেয়ে জমকালো ও সুন্দর পোশাক আর সৌন্দর্য নিয়ে উপস্থিত হন কানের লালগালিচায়। কার চেয়ে কে ফ্যাশনে এগিয়ে থাকবেন, তাই নিয়ে একপ্রকার প্রতিযোগিতায় মেতে ওঠেন তারকারা। বিশেষ করে অভিনেত্রীরা এ আসরে একপ্রকার এক্সপেরিমেন্ট চালান পোশাক নিয়ে। অনেকে হাজির হন একেবারে খোলামেলা পোশাকে। কিন্তু এবার বদলে গেছে আগের নিয়ম। ‘নগ্নতা’ বা খোলামেলা পোশাক উপস্থাপন করা যাবে না।

এবার কানের লালগালিচায় আনুষ্ঠানিকভাবে ‘নগ্নতা’ ও ‘অতিরিক্ত লম্বা’ পোশাক নিষিদ্ধ করা হয়েছে। কোনো নগ্ন পোশাকে নিজেকে উপস্থাপন করা যাবে না। ২০২২ সালে কানের লালগালিচায় একজন বিক্ষোভকারী টপলেস হয়ে হাজির হওয়ার ফলস্বরূপ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ ছাড়া বছরের শুরুতে গ্র্যামিতে আলোড়ন সৃষ্টি করেছিলেন বিয়াঙ্কা সেনসোরি। তিনি অতিরিক্ত স্বচ্ছ পোশাক পরে হাজির হয়েছিলেন। যাতে তার শরীরের পুরো অবয়ব স্পষ্ট হয়ে ওঠে। সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে এটিও কারণ বলে জানা গেছে।

Shamol Bangla Ads

উৎসবের প্রাতিষ্ঠানিক কাঠামো ও ফরাসি আইনের সঙ্গে সঙ্গতি রেখে কান উৎসব একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে। কান চলচ্চিত্র উৎসব তার সনদে দীর্ঘকাল ধরে চলে আসা কার্যকর কিছু নিয়ম স্পষ্ট করে দিয়েছে। লক্ষ্য— পোশাক নিয়ন্ত্রণ করা নয়, বরং অনুষ্ঠানের প্রাতিষ্ঠানিক কাঠামো ও ফরাসি আইন অনুসারে লালগালিচায় পূর্ণ নগ্নতা নিষিদ্ধ করা।

যাদের পোশাক অন্যান্য অতিথির চলাচলে বাধা সৃষ্টি করতে পারে কিংবা স্ক্রিনিং রুমে বসার ব্যবস্থা জটিল করে তুলতে পারে, তাদের প্রবেশাধিকারে বাধা দেওয়ার অধিকার তাদের রয়েছে। এই দীর্ঘ ও অতিরিক্ত প্রশস্ত পোশাক অতিথিদের চলাচলে বাধা সৃষ্টি করে এবং থিয়েটারে বসার ব্যবস্থা জটিল করে তোলে। এমনকি গালা স্ক্রিনিং চলাকালীন টোট ব্যাগ, ব্যাকপ্যাক এবং বড় ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!