ads

বুধবার , ১৪ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাসে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু ১৬ মে

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৪, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ণ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৬ মে থেকে দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু করবেন বাস মালিকরা। ২৯ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার টিকিট এই অগ্রিম বিক্রির আওতায় থাকবে। ১৪ মে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এক সভায় ওই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ।

Shamol Bangla Ads

ঈদযাত্রার বাসের আগাম টিকিট বিক্রি কবে থেকে শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, আগামী ১৬ মে শুক্রবার থেকে বাসের মালিকরা অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিন থেকে যাত্রীরা একযোগে অনলাইনে ও কাউন্টার থেকে বাসের টিকিট কিনতে পারবেন। তবে অনেক পরিবহন এবার পুরোপুরি টিকিট অনলাইনে বিক্রি করবে। ফলে যাত্রীরা বাসের কাউন্টার ও অনলাইন–উভয় মাধ্যমেই টিকিট পাবেন।

ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায় প্রসঙ্গে শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব মালিককে ওই নির্দেশনা দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

এসি বাসের ভাড়া নিয়ে তিনি বলেন, গত ঈদে এসি বাসের ভাড়া নিয়ে অনেক সমালোচনা হয়েছে। যেহেতু সরকার এসি বাসের ভাড়া নির্ধারণ করে দেয় না, ফলে মালিকরা তাদের গাড়ি কতটা বিলাসবহুল সেই অনুযায়ী একটা ভাড়া নির্ধারণ করেন। এবার আমরা মালিকেরা বসেছি এবং এসি বাসের ভাড়া যেন সহনীয় পর্যায়ে রাখা হয়, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Need Ads
error: কপি হবে না!