ads

রবিবার , ১১ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বুদ্ধ পূর্ণিমা আজ

শ্যামলবাংলা ডেস্ক
মে ১১, ২০২৫ ১২:০৩ অপরাহ্ণ

আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা। ধর্মমতে আজকের দিনেই মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধিলাভ করেন এবং মৃত্যুবরণ করেন। তাই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্ববীদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। ১১ মে রবিবার দিবসটি উপলক্ষ্যে দেশে সরকারি ছুটি। শান্তি শোভাযাত্রার পাশাপাশি বৌদ্ধ মঠ এবং মন্দিরগুলোয় প্রদীপ প্রজ্বালন, পূজা ও প্রার্থনার আয়োজন করেন বুদ্ধের অনুসারীরা।

Shamol Bangla Ads

‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ এই স্মৃতিবিজড়িত দিনটিকে বুদ্ধপূর্ণিমা হিসাবে পালন করেন বুদ্ধভক্তরা। গৌতম বুদ্ধের শিক্ষা ছিলো অহিংসা, শান্তি, সাম্য ও সহানুভূতি।

বৌদ্ধধর্ম মতে, আজ থেকে আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। দিনটি উপলক্ষ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ পূজা, শীল গ্রহণ, পিণ্ডদান এবং ভিক্ষু সংঘকে দানসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!