ads

সোমবার , ৫ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আটক ৭০

শ্যামলবাংলা ডেস্ক
মে ৫, ২০২৫ ১২:৪৮ অপরাহ্ণ

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। এতে অন্তত ৭০ জনকে আটক করা হয়েছে। ৫ মে সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের দাবি- তাদের প্রায় সবাই আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী।

Shamol Bangla Ads

জানা যায়, হাসনাত আবদুল্লাহর উপর হামলার পর রবিবার রাত থেকেই থানা পুলিশ ও ডিবি পুলিশ গাজীপুর মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালায়। এর আগে রাত সাড়ে ৯টার দিকে ২ জনকে আটক করে পুলিশ। তারা হলেন, গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহসেদ দিপু।

পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। গাড়ি চালকের ভাষ্যমতে, পেছন থেকে মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা এসে ওই হামলা চালায়। হামলায় গাড়ির গ্লাস ভেঙে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। ওই ঘটনার পরপরই জড়িতদের আটকে শুরু হয় ব্যাপক অভিযান। অভিযান চালিয়ে সোমবার সকাল পর্যন্ত ৭০জনকে আটক করা হয়েছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান বলেন, হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৭০ জনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যহত আছে। আটকরা প্রায় সবাই আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী।

Need Ads
error: কপি হবে না!