ads

বুধবার , ৩০ এপ্রিল ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ত্রিশালে এলজিইডি’র উন্নয়ন প্রকল্পের দুর্নীতি অনুসন্ধানে দুদক, নথি সংগ্রহ

খবর টি পড়েছেন : ২৪৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহের ত্রিশালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উন্নয়ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২৯ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে দিনভর ত্রিশাল উপজেলার এলজিইডি’র বিভিন্ন এলাকার রাস্তা, ব্রিজ ও কালভার্ট সরেজমিনে পরিদর্শন করে এ অভিযান পরিচালনা করা হয়।

Shamol Bangla Ads

এরআগে সকাল ১০টায় ত্রিশাল উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে হানা দেয় দুদক এনফোর্সমেন্ট টিমের তিন সদস্যের একটি দল। এ সময় দুদক কর্মকর্তারা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নথিপত্র খতিয়ে দেখে তার কপি সংগ্রহ করেন। পরে তারা উপজেলার মোক্ষপুর, পোড়াবাড়ীসহ বেশ কয়েকটি এলাকায় সরেজমিনে গিয়ে রাস্তা, কালভার্ট ও ব্রিজের উন্নয়ন কাজ খতিয়ে দেখে নমুনা সংগ্রহ করেন।

দুদকের এই এনফোর্সমেন্ট টিমের নেতৃত্বে ছিলেন ময়মনসিংহ দুদক কার্যালয়ের সহকারী পরিচালক (ডিডি) রাজু মো. সারোয়ার হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট কার্যালয়ের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. রেজোয়ান আহম্মেদ এবং মো. ইব্রাহীম খলিল।

Shamol Bangla Ads

রাজু মো. সারোয়ার হোসেন জানান, সরকারের উন্নয়ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানে আমরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে কাজ করছি। ইতোমধ্যে বেশ কয়েকটি প্রকল্প খতিয়ে দেখে নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্রের কপি সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে এসব বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জিংক সমৃদ্ধ নাইজারশাইল ধান বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা পরবর্তী সংবাদ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads