ads

মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাসযোগ্য নগরী গড়তে রাজউকের অভিযান চলবে: রাজউক চেয়ারম্যান

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৯, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ

বাসযোগ্য নগরী গড়ে তুলতে সারা দেশে ঝুঁকিপূর্ণ ও নিয়মের ব্যত্যয় ঘটিয়ে যারা ভবন নির্মাণ করেছেন সেসব ভবনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। ২৮ এপ্রিল সোমবার সকালে শহরের খানপুর এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নারায়ণগঞ্জ জোনাল অফিস (জোন-৮) নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের তিনি ওই কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, রাজউক বাসযোগ্য ও নিরাপদ নগরী গড়তে জনগণকে সেবা দিয়ে আসছে। নিয়ম অনুযায়ী ভবন নির্মাণসহ সকলকে নিয়মের মধ্যে থেকে কাজ করতে হবে। ঝুঁকিপূর্ণ ও নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করার বিষয়ে রাজউকের অভিযান চলবে। নির্মাণাধীন ভবন মালিকরা অনিয়ম করলে ছাড় পাবে না । তিনি আরও বলেন, নির্মাণাধীন কোনো ভবনে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজউকের কোনো কর্মকর্তা অনিয়মে জড়ালে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। বিগত সময় ভবন নির্মাণে রাজউকের যেসব কর্মকর্তা অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও বাসযোগ্য নগরী গড়তে কোনো প্রভাবশালী বা শক্তিশালী মহলও ছাড় পাবে না।

এ সময় রাউজকের সদস্য যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা, প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম, নারায়ণগঞ্জের জোনাল অফিসের অথারাইজ অফিসার এফ. আর. আশিক আহমেদ, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!