ads

বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাশ্মীরের ঘটনায় ক্ষুব্ধ শাহরুখ, চাইলেন বিচার

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৩, ২০২৫ ১০:০১ অপরাহ্ণ

ভারতের কাশ্মীরের পহেলগাঁওয়ে মঙ্গলবার (২২শে এপ্রিল) সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ ভারত। ওই ঘটনায় সোচ্চার হয়েছেন বলিউডের প্রথম সারির অভিনেতারা। অক্ষয় কুমার থেকে ভিকি কৌশল, জাহ্নবী কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, কারিনা কাপুরসহ আরও অনেকেই ইতোমধ্যে শোক প্রকাশ করে বিচারের দাবি তুলেছেন। পহেলগাঁওয়ে ওই হামলায় এবার সামাজিক মাধ্যমে সরব হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ২৩ এপ্রিল বুধবার বিকেলে শাহরুখ খান তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, পহেলগাঁওয়ে যে বিশ্বাসঘাতকতা, অমানবিক ও হিংসাত্মক ঘটনা ঘটেছে, তাতে আমার দুঃখ ও ক্ষোভ প্রকাশের কোন ভাষা নেই।

Shamol Bangla Ads

তিনি আরও লেখেন, এই কঠিন সময়ে, শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করা যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য গভীর সমবেদনা জানাই। এই পরিস্থিতিতে আমরা যেন একটি জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকি, শক্তিশালী হই এবং এই জঘন্য অপরাধের বিরুদ্ধে ন্যায়বিচার পাই। শাহরুখ খানকে তার বাবা ৩ টি জায়গা ঘুরে দেখতে বলেছিলেন—ইস্তাম্বুল, প্যারিস আর কাশ্মীর। সেই সঙ্গে অনুরোধ, প্রথম দুটো জায়গা তার ছেলে নিজের মতো করে ঘুরে দেখতেই পারে, কিন্তু কাশ্মীর নয়। ‘আমি তোমায় কাশ্মীর ঘুরে দেখাব। তুমি আমার সঙ্গে যেও’, আর্জি শাহরুখের বাবার। কারণ? অভিনেতার দাদি জন্মসূত্রে কাশ্মীরি। তার বাবা তাই ভূস্বর্গকে হাতের তালুর মতো চিনতেন।

জানা যায়, মাত্র ১৫ বছর বয়সে বাবাকে হারিয়েছেন শাহরুখ। বাবার ইচ্ছা পূরণ করতে পারেননি তাই। আর তাই ২০১২ সাল পর্যন্ত কাশ্মীরে পা রাখেননি। তার কথায়, ‘কতবার বন্ধুরা ডেকেছে। আমার পরিবার ছুটিতে কাশ্মীর বেড়াতে গিয়েছে। অনেক সময় শুটিংয়ের সুযোগও এসেছে। আমি বাকি ২টো জায়গা ঘুরেছি। কেবল কাশ্মীর ছাড়া। বাবা নেই যে আর! কার সঙ্গে কাশ্মীর যাব? ওখানে গেলে বাবাকে মিস করব। বাবার জীবনের অনেকটা উপত্যকায় কেটেছে।’।

Shamol Bangla Ads

এদিকে বর্তমানে আসন্ন সিনেমা ‘কিং’র কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন শাহরুখ খান। অন্যদিকে শোনা যাচ্ছে, প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে অংশ নিতে যাচ্ছেন কিং খান।

Need Ads
error: কপি হবে না!